গুজব ঘিরে LPU-তে উত্তেজনা

আমুদরিয়া নিউজ: ধর্ষণ ও এক মহিলা পড়ুয়ার আত্মহত্যার খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে উত্তেজনা ছড়ায়। পড়ুয়ারা বিক্ষোভে নামেন। পরে ক্যাম্পাসে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে এবং জলন্ধর-ফাগওয়ারা জাতীয় সড়কও অবরোধ করা হয়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের কোনও অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ছড়িয়ে পড়া খবরকে ‘ভুয়ো ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে এবং পড়ুয়াদের গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *