উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ আট

আমুদরিয়া নিউজ: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ একই দলের আট সদস্য। তাঁদের মধ্যে পাঁচজনই বাঁকুড়ার বাসিন্দা। গত ৩০ অক্টোবর চার শেরপা ও সহকারী নিরাপদে গন্তব্যে পৌঁছে নিখোঁজ হওয়ার খবর দেন। এরপর থেকেই হেলিকপ্টারের সাহায্যে হিমালয়ের দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে উত্তরাখণ্ড সরকার।

প্রশাসন সূত্রে খবর, গঙ্গোত্রী থেকে কেদারতাল যাওয়ার পথে প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় তুষারঝড়ের মুখে পড়ে দলটি। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। দু’দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজদের কোনও সন্ধান মেলেনি। তাঁদের ফেরার অপেক্ষায় উদ্বেগে দিন কাটছে পরিবার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *