পড়শি দেশের আবেদনে সাড়া, ইরান থেকে নেপাল-শ্রীলঙ্কার নাগরিকদেরও ফেরাবে ভারত

আমুদরিয়া নিউজ: ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে নয়াদিল্লি। ২৯০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। শনিবার সকালে আরও একটি বিমান নেমেছে দিল্লিতে। আজ সন্ধেয় আরও একটি বিমান দিল্লিতে নামার কথা। এ বার পড়শি দেশের জন্যও সাহায্যের হাত বাড়াল ভারত। ইরানে আটকে পড়া নেপাল ও শ্রীলঙ্কার বাসিন্দাদেরও ফেরত নিয়ে আসবে ভারত। শনিবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, নেপাল ও শ্রীলঙ্কা  সরকারের অনুরোধে অপারেশন সিন্ধুর মাধ্যমে এবার ইরানে আটকে পড়া সেদেশের নাগরিকদেরও উদ্ধার করে দেশে ফেরাবে ভারত। নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ইতিমধ্যেই একটি হেল্প লাইন নম্বরও চালু করেছে ইরানের ভারতীয় দূতাবাস।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *