সুস্থ থাকতে প্রতিদিন ১০ মিনিটে খাবারের পরিকল্পনা, পরামর্শ পুষ্টিবিদের

আমুদরিয়া নিউজ: সুস্থ ও কর্মক্ষম থাকতে কঠোর ডায়েটের বদলে সুষম খাদ্যাভ্যাসের ওপর জোর দিয়েছেন ভারতের পুষ্টিবিদ অঞ্জলি মুখার্জি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তাঁর পরামর্শ, প্রতিদিন সকালে মাত্র ১০ মিনিট সময় নিয়ে সারাদিনের খাবারের পরিকল্পনা করলে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাত খাবার এড়ানো সহজ হয়।

পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, সকালের খাওয়ারে ডিম বা অঙ্কুরিত শস্য, দুপুরে রুটি, সবজি ও ডাল অথবা মাছ-মাংস এবং বিকেলে ছোলা ও গ্রিন টি রাখা যেতে পারে। রাতের খাবার হওয়া উচিত হালকা ও পুষ্টিকর। খাদ্যতালিকায় প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টের ভারসাম্য বজায় রাখা জরুরি।

নিয়মিত সুষম খাবার হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। অন্যদিকে, অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার স্থূলতা-সহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। খাদ্যাভ্যাস শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতার উপরও প্রভাব ফেলে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *