সুপ্রিম কোর্টে ১৩০টি পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদনের সুযোগ

আমুদরিয়া নিউজ: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া। আদালতের রেজিস্ট্রি বিভাগের তরফে ‘জুনিয়র কোর্ট অ্যাটেনডেন্ট’ (Supreme Court Junior Court Attendant Recruitment 2026) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর নন-ক্ল্যারিক্যাল বিভাগে মোট ১৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। ফলে নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আসুন জেনেনি কিভাবে আবেদন করতে হবে,-

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in–এ যাবেন। তারপর ‘Recruitments’ ট্যাবে ক্লিক করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে আবেদন করুন। তারপর রেজিস্ট্রেশন করুন,- নিজের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে। পরবর্তী ধাপে নিজের পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন। এরপর ফি পরিশোধ করুন। মনে রাখবেন, ফর্ম সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মটির একটি পিডিএফ কপি প্রিন্ট করে রাখুন।

আবেদন ফি রাখা হয়েছে জেনারেল বা আনরিজার্ভড প্রার্থী দের জন্য ১,৫০০ টাকা। এসসি, এসটি, ওবিসি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য ৭৫০ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-দুটি ধাপে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া।

অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ৪ নভেম্বর, ২০২৬ থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।

আবেদনকারীকে কোনও সরকারি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

১ অক্টোবর, ২০২৬ তারিখের হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় পাবেন।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুসারে অন্যান্য ভাতাও দেওয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *