আমুদরিয়া নিউজ: বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির খবর সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করেছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। নির্দেশিকায় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা, পুলিশের সঙ্গে শান্তভাবে কথা বলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার পথ আগে থেকে চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাশাপাশি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে বলা হয়েছে। কাঁদানে গ্যাসের ক্যানিস্টার বা বিস্ফোরক সরঞ্জামে হাত দিতে নিষেধ করা হয়েছে। খবর প্রকাশের আগে একাধিক সূত্র থেকে তথ্য যাচাই, অভিযোগ ও প্রমাণিত তথ্যের মধ্যে পার্থক্য রাখা এবং আহত ব্যক্তি ও শিশুদের গোপনীয়তা রক্ষার উপরেও জোর দিয়েছে প্রেস কাউন্সিল।
Total Views:
0