আমুদরিয়া নিউজ:১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে যাতায়াত ব্যবস্থায় আংশিক পরিবর্তন করা হয়েছে। তবে প্রতিটি রুটেই প্রথম ও শেষ মেট্রো ছাড়ার নির্ধারিত সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। ছুটির দিনের কথা মাথায় রেখে ব্লু লাইনে মোট ১৯৪টি এবং গ্রিন লাইনে ১৪৮টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, ইয়েলো লাইনে স্বাভাবিক ৯২টি সার্ভিস চালু থাকবে।তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে ৫টির পরিবর্তে ৪টি সরাসরি ট্রেন পাওয়া যাবে। এছাড়া পার্পল লাইনে যথারীতি স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। স্বাধীনতা দিবসের দিন অরেঞ্জ লাইনের সম্পূর্ণ মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে।
Total Views:
0