আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে বিদ্যুৎ ও অ্যালুমিনিয়াম শিল্পে আগামী তিন-চার বছরে ৭০-৮০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে বেদান্ত গ্রুপ। সংস্থার চেয়ারম্যান অনিল আগরওয়াল মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। প্রস্তাবিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যে ৩০-৪০ হাজার কর্মসংস্থান তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।
সূত্রের খবর, আসানসোলের কাছে বিধানবাগে বেদান্তের হাতে থাকা প্রায় ২৭০ একর জমিতে অ্যালুমিনিয়াম প্রকল্প গড়ার পরিকল্পনা রয়েছে। বিকল্প জমি পেলেও প্রকল্প গড়তে আগ্রহী সংস্থা। আগরওয়াল জানিয়েছেন, প্রকল্পের আগে সমীক্ষা করা হবে।
Total Views:
0