আমুদরিয়া নিউজ: ভূমিধসের ঝুঁকি কমানো এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার কৌশল আরও উন্নত করতে ভারতে আয়োজিত হতে চলেছে সপ্তম বিশ্ব ভূমিধস সম্মেলন। আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর হরিয়ানার ফরিদাবাদে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞরা অংশ নেবেন। ভূমিধসের আগাম সতর্কতা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা এবং প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি কমানোর উপায় নিয়ে আলোচনা হবে।
পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা মানুষের জীবন ও জীবিকার উপর বড় প্রভাব ফেলে। তাই আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক গবেষণার সাহায্যে এই বিপর্যয়ের ঝুঁকি কমানোই সম্মেলনের অন্যতম লক্ষ্য।
Total Views:
0