বহুতল আবাসনে কিশোরীর রহস্যমৃত্যু

আমুদরিয়া নিউজ: দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি আবাসনের সুইমিং পুল থেকে গভীর রাতে উদ্ধার হয় দশম শ্রেণির এক কিশোরীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আটতলা থেকে সে সুইমিং পুলে পড়ে যায়। তবে কীভাবে সে আটতলায় পৌঁছেছিল এবং ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *