আমুদরিয়া নিউজ: দুর্নীতির অভিযোগে বড় আইনি পদক্ষেপ কেরল হাইকোর্টের। প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাঁর মেয়ে টি. বীণা এবং জামাতা পি. এ. মহম্মদ রিয়াসের বিরুদ্ধে FIR নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (CMRL) ও বীণার সংস্থা এক্সালজিক সলিউশনের মধ্যে প্রায় ২.৭৮ কোটি টাকার আর্থিক লেনদেন ঘিরে এই মামলা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ আইনে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তবে অভিযোগ এখনও প্রমাণিত নয়।
Total Views:
0