আমুদরিয়া নিউজ: শিশুদের অধিকার, সুরক্ষা এবং বিচারব্যবস্থাকে আরও শিশুবান্ধব করে তোলার লক্ষ্যে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে দু’দিনের জাতীয় আলোচনা। ১০ ও ১১ অক্টোবরের এই আলোচনায় গুরুত্ব পাচ্ছে কিশোর বিচার আইন, ২০১৫-এর গত দশ বছরের কার্যকারিতা ও অগ্রগতি।
শিশুদের পুনর্বাসন, দত্তক গ্রহণ, সুরক্ষা এবং বিচারপ্রক্রিয়ায় তাদের স্বার্থ কীভাবে ভালোভাবে রক্ষা করা যায়, তা নিয়ে আলোচনা করছেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা।
শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বিচারব্যবস্থায় তাদের অধিকারকে গুরুত্ব দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
Total Views:
0