আমুদরিয়া নিউজ: আমেরিকার বুকে চাকরিপ্রার্থী ও কর্মরত বিদেশি তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড় ধাক্কা। মাইক্রোসফটসহ একাধিক শীর্ষ সারির আইটি জায়ান্টের গ্রিন কার্ড এবং H-1B ভিসা ফাইলিং সাময়িকভাবে স্থগিত করল হোয়াইট হাউস। মার্কিন নাগরিকদের আগে কর্মসংস্থান সুনিশ্চিত করার লক্ষ্যে জেডি ভ্যান্সের এই কড়া পদক্ষেপের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার ভারতীয় আইটি পেশাদার।
ট্রাম্প প্রশাসনের এই আমেরিকান ফার্স্ট নীতি বিশ্ব প্রযুক্তিবাজারে বড় অস্থিরতা তৈরি করতে পারে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে বহু দক্ষ বিদেশি কর্মী চাকরি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন। আন্তর্জাতিক বাজারে এই সিদ্ধান্তের গভীর প্রভাব পড়বে এবং আইটি শিল্পের বিকাশ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। সিলিকন ভ্যালির এই সংকট ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করবে, তা নিয়ে চারদিকে ব্যাপক জল্পনা চলছে।