আমুদরিয়া নিউজ:রাখি পূর্ণিমায় কলকাতায় আত্মপ্রকাশ করল ‘সনাতনী স্বাস্থ্য সেনা’ বা 3S। অনুষ্ঠানে ‘বন্দে মাতরম্’-এর পূর্ণ সংস্করণ সমবেত কণ্ঠে গেয়ে রাখি উৎসব পালন করা হয়। সংগঠনের মূল লক্ষ্য, পিছিয়ে পড়া এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো। স্কুলস্তরে স্বাস্থ্যকর জীবনযাপন, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন নিয়ে কাজের পাশাপাশি ভবিষ্যতে মোবাইল মেডিক্যাল পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।
Total Views:
0