আমুদরিয়া নিউজ: আমেরিকার টেনেসির সংশোধনাগারে ঘটল এক নজিরবিহীন ও অলৌকিক ঘটনা। প্রাণঘাতী বিষাক্ত ইনজেকশন দেওয়ার পরও অলৌকিকভাবে বেঁচে ফিরলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ক্রিস্টা পাইক। চিকিৎসকদের সমস্ত হিসাব ও আইনি প্রক্রিয়াকে স্তব্ধ করে দিয়ে ইনজেকশন দেওয়ার কিছু সময় পরেই জ্ঞান ফিরে আসে তাঁর এবং তিনি স্বাভাবিকভাবে কথাও বলেন। এই অবিশ্বাস্য ঘটনাটি চিকিৎসা বিজ্ঞান ও বিচারব্যবস্থার সামনে এক মস্ত বড় প্রশ্ন করেছে। ঘটনার আকস্মিকতায় হতবাক জেলার ও উপস্থিত কর্মকর্তারা।
মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই বন্দির ভবিষ্যৎ আইনি পদক্ষেপ কী হবে, তা নিয়ে দেশজুড়ে আইনি বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক বিতর্ক ও কৌতুহল তৈরি হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই জটিল শারীরিক পরিবর্তনের ব্যাখ্যা খুঁজতে নতুন করে উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে স্থানীয় প্রশাসন ও রাজ্য কর্তৃপক্ষ।