এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকির দুর্দান্ত শুরু, উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারাল ভারত

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমস ২০২৬-এ দারুণ জয় দিয়ে অভিযান শুরু করল ভারতীয় মহিলা হকি দল। রবিবার পুল বি-র প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারিয়েছে সালিমা টেটের নেতৃত্বাধীন ভারত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নিয়ন্ত্রণ নেয় ভারত এবং প্রথমার্ধেই ৮-০ ব্যবধানে এগিয়ে যায়।

এই ম্যাচের সবচেয়ে উজ্জ্বল তারকা দীপিকা। একাই ৮টি গোল করেছেন তিনি, যার মধ্যে পাঁচটি এসেছে পেনাল্টি কর্নার থেকে। এই পারফরম্যান্সের মাধ্যমে এশিয়ান গেমসে একটি ম্যাচে কোনও মহিলা হকি খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন দীপিকা। ভারতের হয়ে ইশিকা হ্যাটট্রিক করেন। এছাড়া নেহা ও লালথান্তলুয়াঙ্গি দুটি করে গোল করেন। লালরেমসিয়ামি, বলজিৎ, সাক্ষী রানা ও নবনীত কৌরও স্কোরশিটে নাম তোলেন।

ভারতীয় মহিলা দল এবার এশিয়ান গেমসে আগের ব্রোঞ্জ পদকের ফলাফল ছাপিয়ে আরও ভালো ফলের লক্ষ্য নিয়ে খেলছে। বিশ্বকাপেও ঐতিহাসিক পঞ্চম স্থান অর্জনের পর এশিয়ান গেমসে এই বড় জয় দলকে আত্মবিশ্বাস দেবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *