পার্কিং নিয়ে বিবাদ: মার্কিন যুক্তরাষ্ট্রে দুইপক্ষের গোলাগুলিতে ১২ বছরের শিশুর মৃত্যু

আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পার্কিংয়ের জায়গা নিয়ে দুই ব্যক্তির তুচ্ছ বিবাদের জেরে গুলিবর্ষণে ১২ বছর বয়সী এক নাবালিকা নিহত হয়েছে। ঘটনাটি ঘটে এমন একটি পার্কের কাছে যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দুই ‘কাপুরুষ’ ব্যক্তির একে অপরকে লক্ষ্য করে চালানো অতর্কিত গুলির ক্রসফায়ারে ফেঁসে গিয়ে প্রাণ হারায় ওই নিষ্পাপ শিশুটি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত শিশুটি ছাড়াও এক গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে। এছাড়াও এই ঘটনায় আহত আরও দুই ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বাল্টিমোর পুলিশ কমিশনার রিচার্ড ওরলি একটি সংবাদ সম্মেলনে জানান, পুলিশ অন্তত দুজন সন্দেহভাজনকে খুঁজছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *