পার্মানেন্ট এক্সটেনশনকে টেক্কা: এই পুজোয় ট্রেন্ডে ‘প্রেস-অন নেলস’

আমুদরিয়া নিউজ: এই পুজোয় টলিউড থেকে সাধারণ ফ্যাশনিস্তা—সবার পছন্দ এখন প্রেস-অন নেলস। পার্মানেন্ট নেল এক্সটেনশনের ঘণ্টার পর ঘণ্টা পার্লারের ঝঞ্ঝাট ও হাজার হাজার টাকার খরচকে বুড়ো আঙুল দেখিয়ে বাজিমাত করছে এই রেডিমেড নখ।
মাত্র ১০ মিনিটে ঘরে বসেই গ্লু-ট্যাব দিয়ে এই নখ পরে নেওয়া যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো, পার্মানেন্ট এক্সটেনশনের মতো পুরো পুজো এক ডিজাইন রাখার বাধ্যবাধকতা নেই। সপ্তমীর শাড়ির সাথে ট্র্যাডিশনাল লাল-সাদা আর্ট, আর নবমীর ওয়েস্টার্ন লুকের সাথে ক্রোম বা গ্লিটার নেলস—প্রতিদিন পোশাকের সাথে মিলিয়ে নখ বদলানো এখন জলভাত। আসল নখ ঘষে নষ্ট করার কোনো ভয় নেই এবং পুজো শেষে গরম জলে হাত ডুবিয়ে সহজেই এটি খুলে ফেলা যায়। কম খরচে বারবার ব্যবহারযোগ্য এই স্মার্ট ফ্যাশনেই এবার মাতছে বাঙালি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *