আমুদরিয়া নিউজ: মালদায় বন্যা পরিস্থিতির জেরে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় ৮২টি স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে পাঁচটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কোথাও স্কুল ভবন জলমগ্ন, আবার কোথাও প্লাবিত এলাকার মানুষ আশ্রয় নেওয়ায় স্কুলগুলি কার্যত ত্রাণশিবিরে পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে পড়াশোনায় যাতে দীর্ঘ বিরতি না পড়ে, সেদিকে নজর দিয়েছে প্রশাসন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হওয়ার কথা। তাই বন্যাকবলিত পাঁচটি স্কুলের পরীক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করা হয়েছে। পাশাপাশি, আশ্রয়কেন্দ্রে থাকা পড়ুয়াদেরও পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।
Total Views:
0