আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে ফের বাঘের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে শুরু হচ্ছে বাঘ পুনঃপ্রবর্তন প্রকল্প। আজ, ২ অক্টোবর, বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার পুনঃপ্রবর্তনের কর্মসূচি রয়েছে। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা বাঘকে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে বক্সার জঙ্গলে ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বন্যপ্রাণ সংরক্ষণ ও বক্সার বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাঘ পুনঃপ্রবর্তনকে কেন্দ্র করে নিরাপত্তা ও নজরদারিও জোরদার করা হয়েছে। একইসঙ্গে আজ থেকে শুরু হচ্ছে ন্যাশনাল ওয়াইল্ডলাইফ উইক, যার মাধ্যমে দেশের বন্যপ্রাণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
Total Views:
0