হায়দরাবাদে ১৭ কেজি হাতির দাঁত উদ্ধার, গ্রেফতার ৩

আমুদরিয়া নিউজ: হাতির দাঁতের অবৈধ বেচাকেনার অভিযোগে অভিযান চালিয়ে চারটি হাতির দাঁত উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। বৃহস্পতিবার, ১ অক্টোবর হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৭ কেজি ওজনের চারটি হাতির দাঁত উদ্ধার করা হয়। ঘটনায় তিনজনকে আটক করেছে DRI।

DRI সূত্রে জানা গিয়েছে, হাতির দাঁত ও হাতির দাঁত দিয়ে তৈরি খোদাই করা বিভিন্ন সামগ্রীর বেআইনি লেনদেনের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। লেনদেন চলাকালীন তিনজনকে আটক করেন তদন্তকারী আধিকারিকরা। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে কারুকাজ করা আইভরি ট্রফিও ছিল।

উদ্ধার হওয়া হাতির দাঁত ও অন্যান্য সামগ্রী Wild Life (Protection) Act, 1972-এর সংশ্লিষ্ট ধারায় বাজেয়াপ্ত করা হয়েছে। আইনে হাতির দাঁত ও তা দিয়ে তৈরি সামগ্রীর বাণিজ্য বা লেনদেন নিষিদ্ধ। উদ্ধার হওয়া সামগ্রী এবং আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য বন দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

DRI জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে বন্যপ্রাণীর অবৈধ পাচার ও বন্যপ্রাণীজাত সামগ্রীর বেআইনি ব্যবসার বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। হায়দরাবাদের এই অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *