আমুদরিয়া নিউজ: মূল্যবৃদ্ধির চাপ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে আগামী ৫ থেকে ৭ অক্টোবর রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক হতে চলেছে। তার আগে SBI Research-এর প্রতিবেদনে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে।
SBI Research-এর মতে, মূল্যবৃদ্ধি বিস্তৃত হচ্ছে। আগস্টে খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে ৪.৮২ শতাংশ হয়েছে, জুলাইয়ে যা ছিল ৪.৪৫ শতাংশ। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং বৈশ্বিক আর্থিক ঝুঁকিও RBI-র সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এখনও RBI কোনও সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেনি। আগামী ৫–৭ অক্টোবরের MPC বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
Total Views:
0