নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনার গাড়ি, উধমপুরে মৃত ২ জওয়ান

আমুদরিয়া নিউজ: জম্মু-কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আছড়ে পড়ল সিআরপিএফ জওয়ানদের গাড়ি। বৃহস্পতিবার সকালে বসন্তগড় এলাকার কন্ডোয়ার ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। আহত হয়েছেন ১৬ জওয়ান। পুলিশ সূত্রে খবর, মোট ২৩ জন জওয়ানকে নিয়ে গাড়িটি কান্ডোয়া-বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান সিআরপিএফের অন্য আধিকারিকরা এবং কাশ্মীর পুলিশের উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *