আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমস ২০২৬-এর ২৬ সেপ্টেম্বর শুটিংয়ে ফের পদক ভারতের। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশন দলগত বিভাগে রুপো জিতেছে ভারত। তিলোত্তমা সেন, বিদারসা কে. বিনোদ ও আশি চৌকসির দল ১৭৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে। চিন সোনা এবং কাজাখস্তান ব্রোঞ্জ জিতেছে।
ব্যক্তিগত বিভাগেও ভারতের দুই শুটার ফাইনালে উঠেছেন। তিলোত্তমা সেন ৫৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং বিদারসা কে. বিনোদ ৫৮৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়ে ব্যক্তিগত ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। আশি চৌকসি ৫৮৫ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নিতে পারেননি।
ফলে ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনে দলগত রুপোর পর ব্যক্তিগত বিভাগেও পদকের আশায় থাকছে ভারত।
Total Views:
0