আমুদরিয়া নিউজ: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর র্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহরের প্রশ্নের উত্তরে তিনি জানান, শাহরুখের সঙ্গে জুটি বাঁধলে তা তাঁর কাছে দারুণ রোমাঞ্চকর হবে।
তবে এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে কি না, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। রাশমিকার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
Total Views:
0