আমুদরিয়া নিউজ: মহারাষ্ট্রের নাসিকের নিফাড নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তার দফতরে ঢুকে টেবিলের ওপর পথকুকুর ছেড়ে অভিনব প্রতিবাদ করলেন শিবসেনা (ইউবিটি) যুবসেনার কর্মীরা। তাঁদের অভিযোগ, এলাকায় পথকুকুরের সংখ্যা বাড়লেও গত ছয় মাসে একাধিকবার জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রতিবাদকারীদের দাবি, কুকুরের হামলায় শিশু-সহ স্থানীয়রা সমস্যায় পড়ছেন। আট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ফের একই ধরনের প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবসেনার জেলা প্রধান বিক্রম রন্ধাভে।
Total Views:
0