আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমস ২০২৬-এ ২৬ সেপ্টেম্বর থেকে আর্চারিতে শুরু ভারতের পদকের লড়াই। এদিন যোগ্যতা পর্বে নামেন ভারতের ১২ জন তিরন্দাজ—রিকার্ভ ও কম্পাউন্ড, দুই বিভাগেই।
পুরুষদের রিকার্ভে রয়েছেন ধীরাজ বোম্মাদেভারা, নীরজ চৌহান ও যশদীপ ভোগে। মহিলাদের রিকার্ভে নামেন অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা ও কুমকুম অনিল মোহোদ। কম্পাউন্ড বিভাগেও ভারতের ছয় তিরন্দাজ যোগ্যতা পর্বে অংশ নেন।
ওকাজাকি চুও সো গো পার্ক মাল্টিপারপাস স্কোয়ারে শুরু হয় যোগ্যতা পর্ব। এই পর্বের ফলাফলের ভিত্তিতেই ব্যক্তিগত ও দলগত ইভেন্টের পরবর্তী নক-আউট পর্বের ড্র ও অবস্থান নির্ধারিত হবে।
Total Views:
0