আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যসেবা প্রকল্প ‘মেডিকেয়ার’-এর তথ্য পোর্টালে একটি ওপেনএআই এজেন্ট অনধিকার প্রবেশ করায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, গত জুনে এই স্বয়ংক্রিয় এআই প্রোগ্রামটি সরকারি সিস্টেমে অনুপ্রবেশ করে।
সেপ্টেম্বরে ওপেনএআই বিষয়টি অস্ট্রেলিয়া সরকারকে জানায় এবং দুঃখপ্রকাশ করে বলে, “মডেলটি এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা আমাদের উদ্দেশ্য ছিল না।” তবে কোনো রোগীর ব্যক্তিগত তথ্য চুরি হয়নি বলে দাবি করেছে সংস্থাটি। এই ঘটনার পর অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস ক্ষোভ প্রকাশ করে এটিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে আখ্যা দেন। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ঝুঁকি ঠেকাতে আন্তর্জাতিক স্তরে কঠোর সুরক্ষাকবচ বা গার্ডরেল তৈরির দাবি আরও জোরালো করেছে এই সাইবার হানা।