২৮ সেপ্টেম্বর থেকে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট

আমুদরিয়া নিউজ: দেশজুড়ে ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের (UFBU) সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিন দিনের সর্বভারতীয় ধর্মঘট হওয়ার কথা। মূল দাবিগুলির মধ্যে রয়েছে ব্যাঙ্কে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা-সহ একাধিক বিষয়। সরকারের সঙ্গে আলোচনায় সমাধান না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত বহাল রেখেছে ইউনিয়নগুলি।

ধর্মঘটের আগে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার থাকায় শাখাভিত্তিক পরিষেবায় টানা পাঁচ দিন বিঘ্ন ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ২৭ সেপ্টেম্বর রবিবার সরকারি ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, এটিএম, ইউপিআই, মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা চালু থাকার কথা। তবে চেক ক্লিয়ারেন্স, নগদ লেনদেন বা শাখায় গিয়ে নথিপত্র জমা দেওয়ার মতো পরিষেবায় ধর্মঘটের প্রভাব পড়তে পারে। পুজোর আগে তাই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের কাজ থাকলে নির্ধারিত তারিখগুলির কথা মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *