রাষ্ট্রপতি মুর্মুর গুজরাট সফর, আজ বরোদা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে

আমুদরিয়া নিউজ: তিন দিনের গুজরাট সফরের শেষ দিনে আজ বরোদায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের ৭৫তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা তাঁর। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ১২ হাজার ৬০০-র বেশি পড়ুয়াকে ডিগ্রি দেওয়া হবে। পাশাপাশি কৃতী পড়ুয়াদের মধ্যে ২০১টি স্বর্ণপদকও প্রদান করা হবে।

এরপর রাষ্ট্রপতি বরোদায় ব্রহ্মকুমারীদের ‘গ্লোবাল স্পিরিচুয়াল প্যালেস’ রিট্রিট সেন্টার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে ‘Spiritual Awakening for World Renewal’ নামে একটি কর্মসূচির সূচনা করবেন তিনি। পাশাপাশি ‘Youth for Viksit Bharat: Awakening Inner Strength for Nation Building’ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধনও করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির এই সফরে শিক্ষা, যুবসমাজ এবং আধ্যাত্মিক উদ্যোগ—তিনটি ক্ষেত্রই বিশেষ গুরুত্ব পাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *