আমুদরিয়া নিউজ: কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশে পাচারের অভিযোগ। উত্তর কলকাতার শ্যামপুকুরের বাসিন্দা মধুমিতা মিস্ত্রি মণ্ডল গত ১ জুলাই তামিলনাড়ুতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরে ১৭ দিন পর বাংলাদেশ থেকে ভাইকে ফোন করে জানান, কাজের বদলে তাঁকে পাচার করা হয়েছে।
এরপর পরিবারের তরফে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি জানানো হয় রাজ্য পুলিশ, সিআইডি এবং মানব পাচার দমন শাখাকেও। প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়ার পর বুধবার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন মধুমিতা।
সীমান্তে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে তাঁকে ভাই দীপঙ্করের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় কারা জড়িত এবং কীভাবে তাঁকে বাংলাদেশে পাচার করা হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।
Total Views:
0