আমুদরিয়া নিউজ:ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করতে একাধিক বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে পূর্ব ও মধ্য সেক্টরে অতিরিক্ত সামরিক হটলাইন এবং নতুন বৈঠককেন্দ্র চালুর সিদ্ধান্ত হয়েছে।
LAC-এ ভুল বোঝাবুঝি বা হঠাৎ উত্তেজনা এড়াতে স্থানীয় কমান্ডারদের মধ্যে দ্রুত যোগাযোগের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সীমান্ত সমস্যার সমাধানে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০২৭ সালে ভারতে হবে পরবর্তী বৈঠক।
Total Views:
0