আমুদরিয়া নিউজ: আধুনিক বিশ্বের পাওয়ার গ্রিড, টেলিকম নেটওয়ার্ক এবং শেয়ার বাজার—সবই সচল থাকে জিপিএস বা জিএনএসএস স্যাটেলাইটের নিখুঁত সময়ের ওপর ভরসা করে। কিন্তু এই ব্যবস্থার বড় দুর্বলতা হলো, শক্তিশালী সংকেত দিয়ে একে সহজেই জ্যাম বা হাইজ্যাক করা সম্ভব।
এই অদৃশ্য যুদ্ধ মোকাবিলা করতে প্রতি বছর আর্কটিক সার্কেলের এক প্রত্যন্ত দ্বীপে নরওয়ে সরকার আয়োজন করে ‘জ্যামারটেস্ট’ নামের এক অভিনব হ্যাকিং উৎসবের। সেখানে গবেষক ও হ্যাকাররা কৃত্রিম স্যাটেলাইট সিগন্যাল তৈরি করে ঘড়ি বা ড্রোনের মতো ডিভাইসের সময় ও অবস্থান গুলিয়ে দেওয়ার পরীক্ষা চালান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বিমান চলাচলের ক্ষেত্রে এই জিপিএস জ্যামিংয়ের ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায়, ভবিষ্যৎ বিপর্যয় রুখতে এই মহড়া এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
Total Views:
0