আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত বিকাশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করে পদত্যাগ করেছেন এআই গবেষণা সংস্থা অ্যানথ্রোপিকের এক উচ্চপদস্থ গবেষক। তাঁর আশঙ্কা, নিরাপত্তার চেয়ে বাণিজ্যিক প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দেওয়া হলে ২০৩০ সালের মধ্যেই মানবসভ্যতা ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে।
জৈব ও সাইবার হামলা, মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া শক্তিশালী এআই এবং ডিপফেকের মাধ্যমে সামাজিক-রাজনৈতিক অস্থিরতা—এসবকেই সম্ভাব্য ঝুঁকি হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এআইয়ের দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এখনই কঠোর আন্তর্জাতিক নিরাপত্তা নীতি তৈরি করা জরুরি।
Total Views:
0