বাঘের হামলায় আহত আজিতের অঙ্গদান অসম্পূর্ণ, নেওয়া গেল শুধু কর্নিয়া

আমুদরিয়া নিউজ: সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর আহত হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের মৎস্যজীবী আজিত মোল্লা। চিকিৎসাধীন অবস্থায় তাঁর ব্রেন ডেথ হলে পরিবারের সম্মতিতে অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু অস্ত্রোপচারের সময় হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাওয়ায় যকৃৎ ও কিডনি সংগ্রহ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শুধুমাত্র তাঁর কর্নিয়া সংগ্রহ করা গেছে। কঠিন পরিস্থিতিতেও অন্যের জীবন বাঁচাতে পরিবারের অঙ্গদানের সিদ্ধান্তকে প্রশংসা করেছেন চিকিৎসকেরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *