জঙ্গলে মিলল ওরাংউটান! ওড়িশায় আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের পর্দাফাঁস?

আমুদরিয়া নিউজ: ভারতের ওড়িশা রাজ্যের বালাসোর জেলার এক জঙ্গল থেকে উদ্ধার করা হলো পাঁচটি বিলুপ্তপ্রায় ওরাংউটান ছানা। ওরাংউটান সাধারণত ভারত বা ওড়িশার বন্যপ্রাণী নয়, এদের মূল বাসস্থান ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রেইনফরেস্ট। ফলে ওড়িশা-পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে এক হাইওয়ের পাশে এদের উদ্ধার হওয়া আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের দিকেই ইঙ্গিত করছে।

স্থানীয় বাসিন্দারা জঙ্গল সংলগ্ন এলাকায় ছানাগুলোকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন।  উদ্ধার হওয়া ওরাংউটানগুলোকে ওড়িশার ভুবনেশ্বরের ‘নন্দনকানন চিড়িয়াখানা’য় কোয়ারেন্টাইনে রেখে কড়া নজরদারিতে রাখা হয়েছে। এই ওরাংউটানগুলো কীভাবে এত দূর এসে পৌঁছাল, তা খতিয়ে দেখতে ভারতের ‘ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো’ (WCCB) তদন্ত শুরু করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *