আমুদরিয়া নিউজ: কেরালার ত্রিশুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজনের। শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিটে কৈপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়িতে থাকা আটজনই ঘটনাস্থলে মারা যান। পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্ধার অভিযানের পর দেহগুলি ত্রিশুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর হওয়ায় নিহতরা ওই রাজ্যের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
Total Views:
0