নেপালে আবার বন্যা-ভূমিধসের আতঙ্ক, এখনও নিখোঁজ বহু মানুষ

আমুদরিয়া নিউজ: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরও উদ্বেগ কাটছে না। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, এখনও ২৭৫ জন ভারতীয় নিখোঁজ, ১৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।

এর মধ্যেই ধারচুলায় নতুন করে ভূমিধসে চাউলানি নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়েছে। ধস নামলে আকস্মিক বন্যার আশঙ্কায় নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।

অন্যদিকে, নেপাল থেকে বন্যার জলের সঙ্গে ভেসে আসা অচেনা প্রজাতির মাছ নিয়ে বিহারে সতর্কতা জারি হয়েছে। ওই মাছ ধরা, খাওয়া ও বিক্রি করতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে এক চিনা নাগরিক ও এক নেপালি মহিলাকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা ১,৩৪৪-এ পৌঁছেছে এবং প্রায় ৪,৯০০ জন এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *