আমুদরিয়া নিউজ: আজ ৫ সেপ্টেম্বর শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিবন্ধী মানুষের অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সেখানে আলোচনা করা হয়। সম্মেলনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২ ও ৩ অক্টোবর শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দশম রাজ্য সম্মেলন।
সম্মেলন থেকে মূলত প্রতিবন্ধী মানবিক ভাতা দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করার দাবি তোলা হবে। পাশাপাশি ১২৫ দিনের কাজের আইনে প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবিও জানানো হবে।
আয়োজকদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারেরও বেশি প্রতিবন্ধী মানুষ এই সম্মেলনে যোগ দেবেন। তাঁদের অধিকার, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান নিয়ে সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ দাবি সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানা গেছে।