জন্মাষ্টমীতে পূজা, ও ‘ঘরওয়াপসি’ কর্মসূচি ঘিরে শিলিগুড়িতে অনুষ্ঠান

আমুদরিয়া নিউজ: জন্মাষ্টমী উপলক্ষে পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হল শিলিগুড়িতে। শুক্রবার সকালে পূর্ব বিবেকানন্দ পল্লির নজরুল সরণিতে গোরা ঠাকুর মহারাজ রাধা গোবিন্দ মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ শুরু হয় বিশেষ পূজা। পাশাপাশি আয়োজকদের উদ্যোগে ‘ঘরওয়াপসি’ ও শুদ্ধিকরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, মোঃ আশরাফ স্বেচ্ছায় এবং প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনে সনাতন ধর্মে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানে ধর্মীয় আচার-বিধি মেনে হোম-যজ্ঞে অংশ নেন তিনি। এরপর তাঁর নতুন নাম রাখা হয় ‘কেশব অধিকারী’।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌড়ীয় মঠের মহারাজ, বঙ্গীয় হিন্দুমঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল ও সহ-সভাপতি সৌরভ ঘোষ, বিশ্ব হিন্দু পরিষদের লক্ষণ বনসাল, সোমা দে-সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও ব্যক্তিরা।

বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও বিবেকের স্বাধীনতাকে সম্মান জানানো উচিৎ। সম্পূর্ণ স্বেচ্ছায় এবং আইনসম্মত প্রক্রিয়ার মধ্য দিয়ে ধর্মীয় আচার পালনের অধিকারকে সংগঠনের পক্ষ থেকে মর্যাদা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *