ব্লুটুথ নামের নেপথ্যে ১০০০ বছরের পুরনো এক রাজার গল্প

আমুদরিয়া নিউজ: মোবাইল বা তারহীন হেডফোনে যে বেতার সংযোগ প্রযুক্তি আমরা রোজ ব্যবহার করি, তার নামের পেছনে রয়েছে এক হাজার বছরের পুরনো ইতিহাস। এই নামের উৎস কোনো আধুনিক গবেষণাগার নয়, বরং দশম শতকের ডেনমার্কের এক শক্তিশালী ভাইকিং রাজা— প্রথম হ্যারাল্ড গর্মসন।
কথিত আছে, রাজার একটি দাঁত নষ্ট হয়ে নীলচে বা কালো হয়ে গিয়েছিল। সেই থেকেই তাঁর ডাকনাম হয়েছিল ‘ব্লুটুথ’ বা নীল দাঁত। রাজা হ্যারাল্ড ডেনমার্ক ও নরওয়েকে একত্রিত করেছিলেন এবং সেখানে খ্রিস্টধর্মের সূচনা ঘটান। ডেনমার্কের একটি ছোট শহরের প্রাচীন শিলালিপিতে আজও তাঁর এই কীর্তির কথা খোদাই করা আছে।
পরবর্তীতে, বিভিন্ন রাজ্যকে এক সুতোয় বাঁধার এই ঐতিহাসিক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই আধুনিক যোগাযোগ প্রযুক্তিটির নামকরণ করা হয়। কারণ এই প্রযুক্তিও বিভিন্ন যন্ত্রকে একে অপরের সাথে যুক্ত করে। যদিও শুরুতে প্রচারের দায়িত্বে থাকা ব্যক্তিরা এই নাম একেবারেই পছন্দ করেননি!

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *