আমুদরিয়া নিউজ:ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে ব্যারিকেড সরানোর পর এবার দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে প্রশাসনের অভিযান। বৃহস্পতিবার চাণক্যপুরীতে বুলডোজার দিয়ে বেশ কিছু কাঠামো ও ব্যারিকেড সরিয়ে দেয় প্রশাসন। সরকারি সূত্রের দাবি, এগুলির একাংশ অনুমোদিত সীমানার বাইরে তৈরি হয়েছিল। ভিসা বিভাগের বাইরের কিউ ম্যানেজমেন্টের কাঠামোও ভাঙা হয়েছে। তবে মূল প্রবেশপথ অক্ষত রয়েছে।
Total Views:
0