মুদ্রায় ট্রাম্প: শত বছরের মার্কিন ইতিহাস ভাঙলেন জীবিত প্রেসিডেন্ট

আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির মুদ্রা ব্যবস্থায় এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ইউএস মিন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত নতুন ১ ডলারের কয়েন বাজারে ছেড়েছে। এর মাধ্যমে দীর্ঘ এক শতাব্দীর মধ্যে প্রথম কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশের মুদ্রায় স্থান পাওয়ার রেকর্ড গড়লেন ট্রাম্প।
গত বুধবার অবমুক্ত হওয়া সোনালী রঙের এই কয়েনটিতে ট্রাম্পের প্রতিকৃতির পাশাপাশি “LIBERTY” এবং “IN GOD WE TRUST” বাণী খোদাই করা হয়েছে। বিক্রির শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এটি সম্পূর্ণ ‘আউট অব স্টক’ হয়ে যায়। ২৫টি কয়েনের রোলের দাম ৬১ ডলার এবং ১০০টির ব্যাগের দাম ১৫৪.৫০ ডলার রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রে জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহারের আইনি নিষেধাজ্ঞা থাকলেও, ১৯২৬ সালে ক্যালভিন কুলিজের পর ট্রাম্পই প্রথম এই বিরল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *