আমুদরিয়া নিউজ: বিশ্বের বিভিন্ন ভাষার সাহিত্যকে আরও বেশি পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুবাদ সাহিত্যের গুরুত্ব আবারও সামনে এসেছে। ২০২৬ সালের National Book Award for Translated Literature-এর দীর্ঘ তালিকায় রয়েছে ৭টি ভাষা থেকে অনূদিত ১০টি বই—আরবি, চীনা, ফরাসি, ইন্দোনেশীয়, নরওয়েজীয়, রুশ ও স্প্যানিশ। এবারের তালিকায় রয়েছে ৯টি উপন্যাস এবং একটি নন-ফিকশন বই।
এবারের তালিকায় প্রথমবারের মতো ইন্দোনেশীয় ভাষা এই পুরস্কারের অনূদিত সাহিত্যের বিভাগে জায়গা পেয়েছে। প্রকাশকদের পক্ষ থেকে মোট ১৫৯টি বই বিবেচনার জন্য জমা পড়েছিল।
এর মধ্যে রয়েছে কার্ল ওভে কানুসগার্ডের The School of Night, মারিয়া স্টেপানোভার The Disappearing Act এবং ভিসেন্তে লুইস মোরার Centroeuropa-র মতো বিভিন্ন ভাষা থেকে অনূদিত বই। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৬ অক্টোবর, আর বিজয়ীর নাম ঘোষণা হবে ১৮ নভেম্বর ২০২৬।