‘গেরুয়া গুন্ডামি’ শব্দ নিয়ে মামলা, স্বস্তি পেলেন না সাংবাদিকরা

আমুদরিয়া নিউজ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হিংসার প্রতিবেদন ঘিরে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহারের জেরে আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জরুরি শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সাংবাদিকদের আইনজীবী দ্রুত মামলা বাতিলের আবেদন শুনতে চাইলেও আদালত তাৎক্ষণিকভাবে বিষয়টি তালিকাভুক্ত করতে রাজি হয়নি। নিয়ম মেনেই মামলাটি শুনানি হবে বলে জানিয়েছে আদালত। এর মধ্যেই আনন্দবাজার ভবনের সামনে বিক্ষোভ ও হুমকির অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *