আমুদরিয়া নিউজ:ঘুষ গ্রহণের অভিযোগে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনোকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশটির বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র কোকা কোদো সিনক্লেয়ারের নির্মাণে দুর্নীতির মামলায় শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। মোরেনোর পাশাপাশি তাঁর স্ত্রী, মেয়ে ও দুই ভাইসহ কয়েকজনকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চীনের সাবেক রাষ্ট্রদূত কাই রুংগুওকেও পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, ভুয়া পরামর্শক চুক্তির মাধ্যমে প্রায় ৭ কোটি ৬১ লাখ ডলার ঘুস দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন মোরেনো। তিনি দাবি করেছেন, প্রকল্পটির চুক্তি বা তদারকির সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
Total Views:
0