মুম্বইয়ে জঙ্গি হামলার হুমকি

Mumbai terror attack threat

আমুদরিয়া নিউজ:স্বাধীনতা দিবসের আগে মুম্বইয়ের মেয়র ঋতু তাওয়াড়ের সরকারি ই-মেলে বিস্ফোরণ ঘটানোর হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে। ১৫ আগস্টের মধ্যেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ই-মেলে মেট্রো, স্কুল, মেয়রের দফতর এবং বম্বে স্টক এক্সচেঞ্জে-এর মত জায়গার নাম উল্লেখ করা হয়েছে। প্রশাসন কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তা জোরদার করেছে। সাইবার সেল এর উৎস খতিয়ে দেখছে। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়েন্দারা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *