আমুদরিয়া নিউজ:গাজায় ইসরাইলি হামলায় ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার বেইত লাহিয়া ও খান ইউনিস-সহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আগের হামলায় আহত কয়েকজন রয়েছেন। হামলায় শিশু ও গর্ভবতী নারীদের জন্য রাখা পুষ্টিকর খাদ্যের একটি গুদামও ধ্বংস হয়েছে। গুদামটি ধ্বংস হওয়ায় মানবিক সহায়তা কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে। এর মধ্যেই গাজায় অক্সিজেন সংকট নিয়েও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় ৩৪টি অক্সিজেন স্টেশনের মধ্যে মাত্র ১২টি চালু রয়েছে বলে জানা গিয়েছে।
Total Views:
0