তারকাদের ট্রোলিং নিয়ে সরব সালমান খান

আমুদরিয়া নিউজ: সামাজিক মাধ্যমে তারকাদের চেহারা, বয়স ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে তিনি বলেন, অন্যকে হেয় করে টাকা উপার্জন করা এবং কারও ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা অনুচিত।

গর্ভধারণের পর নারীদের শারীরিক পরিবর্তন নিয়েও ট্রোলিংয়ের সমালোচনা করেন সালমান। নিজের বয়স ও চেহারা নিয়েও মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বয়স বাড়বে, চেহারাতেও পরিবর্তন আসবে—এটাই স্বাভাবিক। অনলাইনে কাউকে আক্রমণ করার আগে নিজের আচরণ নিয়েও ভাবা উচিত বলে বার্তা দেন অভিনেতা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *