আমুদরিয়া নিউজ:পাকিস্তানের ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৫ নবজাতকের। বুধবার নার্সারিতে আগুন লাগার সময় সেখানে ছিল ১৬টি শিশু। মাত্র এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকেই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
Total Views:
0